বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য রূপগঞ্জের রুপসীতে ‘চাকু মিলন’ বাহিনীর তাণ্ডব: নিরাপত্তাহীনতায় পরিবারের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যানের এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা  সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক নুরুজ্জামান কাউছার, দোয়া প্রার্থনা

নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩০৯ 🪪

নারায়ণগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মোঃ শহীদ হোসেন (৪০) নামের এক অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—খানপুর এলাকার মাদক ব্যবসায়ী সাগর (৩৫), জনি (৩০), ও জিতু (৩০)। এছাড়া তাদের সাথে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা সহযোগী ছিল। এ হামলার ঘটনায় সাংবাদিক শহীদ গুরুতর আহত হয়েছেন এবং তিনি ও তাঁর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত মোঃ শহীদ হোসেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক এবং “বর্তমান নিউজ” নামের একটি ফেসবুক ভিত্তিক অনলাইন নিউজ পেজে কর্মরত আছেন। গত ২ জুন রাতে তিনি ১নং বিবাদী বড় সাগরের মাদক ব্যবসার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন।

এরই জের ধরে গতকাল ৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় সাংবাদিক শহীদ হোসেন নিউজ সংগ্রহের উদ্দেশ্যে খানপুর ভাসানী মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্তরা তাঁর পথ রোধ করে এবং সংবাদ প্রকাশের বিষয়ে জানতে চায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী সাগর তাঁর শার্টের কলার ধরে “এলাকায় যা মন চায় তা-ই করব” বলে গালিগালাজ ও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। পরবর্তীতে জনি ও জিতুসহ অন্যান্য সহযোগীরাও শহীদ হোসেনকে মাটিতে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে।

এ হামলায় সাংবাদিকের পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। এসময় হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ছিনিয়ে নেয় এবং তাঁর ব্যবহৃত ‘Vivo’ ব্র্যান্ডের আনুমানিক (৩৭,৫০০টাকা) মূল্যের স্মার্টফোনটি ভেঙে চুরমার করে দেয়।

এসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক শহীদ হোসেন ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102