শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকারের গভীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা সেলিম হোসেন দিপুর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর গভীর শ্রদ্ধা নিবেদন  শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর শ্রদ্ধা মানবিক কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন করবে নারায়ণগঞ্জ জেলা যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. আসমা হেলেন বিথীর গভীর শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে এড. সামছুন নূর বাঁধনের বিনম্র শ্রদ্ধা শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা আল আরিফের গভীর শ্রদ্ধা ‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও সফল রূপকার’: রাকিবুল ইসলাম রাকিব শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে যুবদল নেতা হুমায়ুন কবিরের গভীর শ্রদ্ধা

শহীদ জিয়ার ৪৫তম শাহাদৎবার্ষিকীতে ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা দিদার খন্দকারের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৩ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী রোটারিয়ান দিদার খন্দকার।

শনিবার (৩০ মে) এক শোক বিবৃতিতে তিনি শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর বৈপ্লবিক ও দূরদর্শী নেতৃত্বের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।

বিবৃতিতে রোটারিয়ান দিদার খন্দকার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালে জাতি যখন এক সংকটময় মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ় ছিল, তখন তাঁর স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্র শিখিয়েছিল। স্বাধীনতার পর তিনি একদলীয় শাসনের যাতাকল থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং স্বনির্ভর বাংলাদেশের প্রকৃত কারিগর।”

একজন সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে শহীদ জিয়ার উন্নয়ন দর্শনের ওপর আলোকপাত করে তিনি বলেন, “জিয়াউর রহমানের রাজনীতি ছিল মাটি ও মানুষের রাজনীতি। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং এটি ছিল অর্থনৈতিক ও সামাজিক মুক্তির মূলমন্ত্র। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়ার সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই সমাজসেবায় আত্মনিয়োগ করেছি। নির্বাচিত হলে ১৪নং ওয়ার্ডকে শহীদ জিয়ার উন্নয়ন দর্শনের আলোকে একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার।”

দিদার খন্দকার আরও উল্লেখ করেন, “যে কোন সংকট চলছে, ১৪নং ওয়ার্ড বিএনপির প্রতিটি নেতাকর্মী সেই সংগ্রামে অগ্রভাগে থাকবে। “পরিশেষে তিনি ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে শহীদ জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102