বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬২ 🪪
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী  উদ্যোগে ২১ এপ্রিল, মঙলবার বিকালে লিফলেট বিতরণ কর্মসূচি ও পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুউদ্দিন আহমাদ বলেন, “জনগণের মৌলিক অধিকার এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনমতের প্রতিফলন ঘটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তিনি জনগণকে তাদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
​বাদ আসর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন: ​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,  হোসাইন ​সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
​পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102