মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির  রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৮ 🪪

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ বিশেষ করে ১৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান দিদার খন্দকার

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতির এক মিলনমেলা। নতুন বছর আমাদের জীবনে নতুন আশা, উদ্দীপনা এবং সম্ভাবনার বার্তা নিয়ে আসে। দীর্ঘ সংগ্রামের ইতিহাসে বাঙালি জাতি যেভাবে বাধা অতিক্রম করে এগিয়ে গেছে, নতুন বছরেও আমরা সকল জরা আর গ্লানি মুছে ফেলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে এগিয়ে যাব।”

রোটারিয়ান দিদার খন্দকার আরও বলেন, “১৪নং ওয়ার্ড আমার প্রাণের এলাকা। এখানকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথে আমি সবসময় থাকার চেষ্টা করেছি। নতুন বছরে আমার প্রার্থনা—প্রতিটি ঘরে বয়ে আসুক অনাবিল শান্তি ও সচ্ছলতা। আমরা যেন সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে পারি।”

তিনি তার বার্তায় দেশবাসীর মঙ্গল কামনা করে বলেন, “একজন রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে আমার লক্ষ্য হলো মানুষের অধিকার রক্ষা এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা। নতুন বছরেও জনগণের সেবায় আমি সবসময় পাশে থাকব ইনশাআল্লাহ। সবাইকে জানাই শুভ নববর্ষ।”

বিশিষ্ট এই ব্যবসায়ী ও বিএনপি নেতা পরিশেষে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102