সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

নারায়ণগঞ্জকে হকার ও যানজটমুক্ত করার অঙ্গীকার টিপুর: নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর ও জেলার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নারায়ণগঞ্জবাসীকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ লক্ষ্য বাস্তবায়নে যেকোনো বাধা মোকাবিলায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত হকার উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভায় তিনি বক্তব্যে আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো নারায়ণগঞ্জের স্বার্থ রক্ষা করা এবং এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নারায়ণগঞ্জ মহানগর ও জেলার উন্নয়নই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা হকার ও যানজট নিয়ে তিনি বলেন, “যতই ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো হোক না কেন, আমরা নারায়ণগঞ্জবাসীকে হকারমুক্ত ফুটপাত এবং যানজটমুক্ত একটি আধুনিক শহর উপহার দিতে বদ্ধপরিকর। নগরীর শৃঙ্খলা ফেরাতে আমরা কোনো আপস করব না।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। সংগঠনের প্রতিটি সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহরের শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে।”

আবু আল ইউসুফ খান টিপু আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই নারায়ণগঞ্জকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি নগরবাসীকে এই শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102