রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে: মাওলানা আবদুল জব্বার মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি হওয়ায় সিটিজেন ফোরামের সংবর্ধনা প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দিলে নারায়ণগঞ্জ থেকেও এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব : এমপি মান্নান  দক্ষিণ কায়েমপুরে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল সম্পন্ন: মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: আবদুল জব্বার  ​ইসলামি আন্দোলন নেতা বুলবুল হত্যার নিন্দা ও দোষীদের শাস্তি দাবি মহানগর জামায়াতের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার জমি দখলের পায়তারা: ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও মিথ্যে মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ সালেহনগরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পিপি এডভোকেট আসমা হেলেন বিথীর অভিনন্দন

নারায়ণগঞ্জে দুইদিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ 🪪

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে দুইদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এই মেলার আয়োজন। আমাদের তরুণ প্রজন্মই তাদের মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নানামুখী প্রজেক্ট প্রদর্শন করেন। পাশাপাশি ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধার স্বাক্ষর রাখে। মেলা প্রাঙ্গণ ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি হবে এবং তারা আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিনব্যাপী এই মেলা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102