মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঁচপুরে সড়ক ও জনপথের জমি উদ্ধার: ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ নারায়ণগঞ্জে অনিয়মের দায়ে দুই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত নাসিক প্রশাসকের সাথে ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত বক্তাবলীতে অবৈধ ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ পক্ষকে জরিমানা ​সোনারগাঁয়ের সজল সিন্ডিকেটের হাতে চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া স্বর্ণের পাহাড় রূপগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন এএইচএম সালাউদ্দিন

কাঁচপুরে সড়ক ও জনপথের জমি উদ্ধার: ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। শনিবার (০৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ করে ১.০২ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, কাঁচপুর মৌজার ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬ নম্বর দাগের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। সেখানে অস্থায়ীভাবে গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। জনস্বার্থে আজ দিনব্যাপী অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাশেদ খান।

অভিযান চলাকালে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও কাঁচপুর থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সার্ভেয়ার উচ্ছেদ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102