শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯৬ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে ‘বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬’ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানের পাশাপাশি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নুসরাত রেবেকা-র সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে পরিচালিত হয়। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের প্রসার এবং বিদ্যালয়ের ঐতিহাসিক পুরাতন ভবন রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত গোছানো।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকূল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্য জনাব আওলাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব সুজন মাহমুদ এবং মহানগর বিএনপির সদস্য জনাব আমিনুর ইসলাম মিঠু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মর্গ্যান গার্লস স্কুল নারায়ণগঞ্জের নারী শিক্ষার প্রসারে দীর্ঘকাল ধরে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। কেবল পাঠ্যবইয়ের শিক্ষাই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” বক্তারা বিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার মান ধরে রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও উৎসাহী এবং সৃজনশীল করে তুলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102