শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

পপুলারে ক্যান্সার রোগীর মৃত্যু: স্বজনদের অভিযোগ ‘ভুল চিকিৎসা’, কর্তৃপক্ষের দাবি ‘হার্ট অ্যাটাক’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ 🪪

নারায়ণগঞ্জ শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই (MRI) করাতে এসে এক ক্যান্সার আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) এই ঘটনা ঘটে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা ‘ভুল চিকিৎসার’ অভিযোগ তুললেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা শুরু হওয়ার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) ওই রোগীর মৃত্যু হয়েছে।

নিহত রোগীর স্বজনদের দাবি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীদের গাফিলতি বা ভুল কোনো পদক্ষেপের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারা সেন্টারের সামনে ক্ষোভ প্রকাশ করেন এবং উপযুক্ত বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি কোনো হাসপাতাল নয় যে এখানে চিকিৎসা দেওয়া হয়; এটি একটি রোগ নির্ণয় কেন্দ্র মাত্র। তিনি বলেন, “রোগীটি মূলত এমআরআই করার জন্য এসেছিলেন। পরীক্ষা শুরু করার আগেই নিয়ম অনুযায়ী দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় রোগীর অবস্থা সংকটাপন্ন মনে হওয়ায় আমরা তাকে দ্রুত স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই। কিন্তু এরই মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু ঘটে।”

তিনি আরও জানান, এমআরআই একটি সময়সাপেক্ষ পরীক্ষা এবং সিরিয়াল অনুযায়ী রোগীদের সেবা দেওয়া হয়। ওই রোগী আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ছিল। কর্তৃপক্ষের দাবি, কোনো পরীক্ষা বা চিকিৎসা শুরু করার আগেই রোগীর মৃত্যু হয়েছে, তাই ‘ভুল চিকিৎসার’ অভিযোগটি ভিত্তিহীন।

পপুলার কর্তৃপক্ষ এই মৃত্যুকে অত্যন্ত ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102