শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি রহিম সম্পাদক মাসুম

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ 🪪

ফতুল্লা প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি এবং নিয়াজ মো. মাসুমকে (দৈনিক সোজাসাপটা ও নারায়ণগঞ্জ টাইমস) সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হলরুমে দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি হিসেবে সেলিম মুন্সি (দৈনিক যায়যায় দিন), পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

সেইসঙ্গে দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলী (দৈনিক ডান্ডিবার্তা) ও সাংস্কৃতিক সম্পাদক প.ম. আজিজ (দৈনিক প্রভাত)।

এছাড়াও কার্যকরি সদস্য হয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর)।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102