বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি ‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ নারায়ণগঞ্জ ডিসি’র উদ্যোগে লিংক রোডের স্টেডিয়াম সংলগ্ন ময়লার ভাগাড় অপসারণ নারায়ণগঞ্জের গলাচিপা থেকে নিখোঁজ মা হারা মাদ্রাসা ছাত্র মাহফুজ বন্দরে স্কুলছাত্র আরাফাত হত্যা: ঘাতক রিপনের মৃত্যুদণ্ড প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা  বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মশার প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হচ্ছে:ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা সদর উপজেলার পেট্রোল পাম্পসমূহ নিয়মিত মনিটরিং জোরদারে ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা না’গঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: অপমৃত্যুর মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত সাবরিয়া চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বাড়িয়াখালী গ্রামের মৃত নিজাম উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাবরিয়া তার স্বামী সায়েম মিশেলের সঙ্গে কাঁচপুর সোনাপুর এলাকায় বসবাস করতেন। তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে মনোমালিন্য ও কলহ চলে আসছিল।

ঘটনার দিন রাত আনুমানিক ৮টার দিকে সাবরিয়া নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের মা ফেরদৌস আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। তিনি জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করেই সাবরিয়া আত্মহত্যা করেছেন বলে তাদের প্রাথমিক ধারণা।

সোনারগাঁ থানার পুলিশ জানায়, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102