শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাওনা টাকার জন্য ৯ মাসের শিশু অপহরণ: রূপগঞ্জে নারী গ্রেপ্তার, অপহৃত শিশু উদ্ধার নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মাওলানা মইনুদ্দিন আহমাদ  ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে সদর ইউএনও; নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ সরকারি তোলারাম কলেজে ৩ দিনব্যাপী আধ্যাত্মিক ও দ্বীনি শিক্ষা সফর ২০২৬-এর আয়োজন রাজীবের নেতৃত্বে বিএনপির বিশাল র‍্যালিতে নেতাকর্মী নিয়ে মহানগর কৃষকদল নেতা ফয়সালের যোগদান  অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন -রাকিবুল ইসলাম  নারায়ণগঞ্জে জাকির খানের নির্দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৮ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২৭ মার্চ শুক্রবার বাদ আসর মহানগরী কার্যালয়ে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
​এসময় হাফেজ আব্দুল মোমিন উপস্থিত শ্রমিক ও নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।”
​তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মেহনতি মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং আগামীতেও শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।
মহানগর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসেন, মুন্সি আব্দুল্লাহ ফাইসূল, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, এরশাদ খান, খোরশেদ আলম রবিন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102