বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’ সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতেই সেদিন তারেক রহমানের ওপর নির্যাতন চালানো হয়েছিল: রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭২ 🪪

বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার গভীর চক্রান্তের অংশ সেদিন হিসেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ গোটা জিয়া পরিবারের ওপর অত্যাচার ও নির্যাতনের খড়গ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শুক্রবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের তৃণমূল রাজনীতির প্রবক্তা এবং উন্নয়ন ও সমৃদ্ধির রূপকার তারেক রহমানের কারাবন্দি ও নির্যাতন দিবস উপলক্ষে এই বিবৃতি প্রদান করেন তিনি।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “জিয়া পরিবার এদেশের মাটি ও মানুষের আস্থার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে যে দেশবিরোধী ষড়যন্ত্রের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল। আজকের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে ওয়ান-ইলেভেনের অগণতান্ত্রিক সরকার এবং পরবর্তীতে স্বৈরাচারী সরকার যৌথভাবে সেই সময় তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলো।”

তিনি আরও বলেন, “এত অত্যাচার, নির্যাতন ও শত ষড়যন্ত্রের পরও দেশনায়ক তারেক রহমানকে তার আদর্শ এবং জাতীয়তাবাদী চেতনা থেকে একচুলও সরানো যায়নি। বরং সকল অপচেষ্টা ব্যর্থ করে তিনি আজ দেশের গণতন্ত্রকামী মানুষের অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন। সুদূর প্রবাসে থেকেও তিনি অত্যন্ত সফল ও সুচারুভাবে দলের এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন।”

বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন তার সুযোগ্য নেতৃত্বেই আগামী দিনে একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102