বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের শুভেচ্ছা: ‘শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল শক্তি’ সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬০ 🪪

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখা এবং ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নগরীর চাষাঢ়া, বালুর মাঠ এবং বিবিরোড এলাকায় অবৈধ দোকানপাট ও যত্রতত্র কার পার্কিং উচ্ছেদে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, “শহরকে যানজটমুক্ত রাখতে এই অভিযান আগামী চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।”

নগরবাসীর উদ্দেশ্যে অ্যাডভোকেট টিপু বলেন, “নারায়ণগঞ্জে বর্তমানে আইনের যেমন সঠিক প্রয়োগ নেই, তেমনি আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধেরও অভাব রয়েছে। আজ যদি সবাই আইন মেনে চলতো, তবে শহরকে যানজটে স্থবির হতে হতো না। বিশেষ করে শহরের অধিকাংশ মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিং বা ব্যাজমেন্ট নেই। পার্কিং সুবিধা থাকলে মানুষ বাধ্য হয়ে রাস্তায় গাড়ি বা বাইক রাখতো না।”

তিনি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন (নাসিক) এবং রাজউকের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, “যাদের এই শহরে বড় বড় মার্কেট আছে, তারা যেন দ্রুত কার পার্কিং ও বাইক রাখার জন্য আন্ডারগ্রাউন্ড ব্যাজমেন্টের ব্যবস্থা করেন। ফুটপাত ও সড়কে অবৈধ পার্কিং এবং দোকানপাট থাকলে কোনোভাবেই যানজট নিরসন সম্ভব নয়।”

অ্যাডভোকেট টিপু উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় তারা জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “তারেক রহমান ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চান। সেই লক্ষ্মেই আমরা জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করছি। আমাদের মূল লক্ষ্য পবিত্র মাহে রমজানে মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। কেবল ভ্রাম্যমাণ আদালত দিয়ে সব সম্ভব নয়, যদি না জনগণ ও ব্যবসায়ীরা সচেতন হন।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সুধী সমাজকে পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা রাজনীতিবিদ, প্রশাসন এবং সাধারণ জনগণ সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জ একটি আদর্শ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে উঠবে। রমজান মাস জুড়ে আমাদের এই তদারকি ও উচ্ছেদ কার্যক্রম চলবে।”

উচ্ছেদ অভিযানে মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয় এবং যত্রতত্র পার্কিং করা যানবাহনকে সতর্ক করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102