শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

জাপানে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে আইকন স্টার এডুকেশনের ‘মিশন জাপান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৫ 🪪

বাংলাদেশের তরুণ প্রজন্মকে জাপানি ভাষায় দক্ষ করে তুলে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরির লক্ষ্যে ‘আইকন স্টার এডুকেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান ‘মিশন জাপান’। শনিবার ২৮ ফেব্রুয়ারী বিকালে নগরীর শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

আইকন স্টার এডুকেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সিইও হোসেন মোঃ সিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ্ আল আমিন ও অধ্যাপক সিরাজুল ইসলাম মামুন।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজলিব এর সভাপতি ওয়াকিল আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হান্নান এবং জেনারেল ম্যানেজার নুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল্লাহ্ আল আমিন বলেন, “জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের তরুণরা যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে জাপানি ভাষা ও সংস্কৃতি আয়ত্ত করতে পারে, তবে তাদের জন্য সেখানে এক সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। ‘আইকন স্টার এডুকেশন’ তরুণদের সেই স্বপ্ন পূরণে যে সেতুবন্ধন তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাপানে গিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাঁদের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “জাপানে সফল হতে হলে শুধু কাজের দক্ষতা থাকলেই চলবে না, সেই সঙ্গে তাদের ভাষা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অত্যন্ত জরুরি। আইকন স্টার এডুকেশন শুধু ভাষাই শেখাচ্ছে না, বরং শিক্ষার্থীদের জাপানি কর্মপরিবেশের সম্পূর্ণ উপযোগী করে গড়ে তুলছে।”

তারা আরও বলেন, “মিশন জাপান-এর মতো উদ্যোগগুলো বেকারত্ব দূরীকরণে এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102