শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

নগরীর পাইকপাড়ায় ‘স্কাই ব্রাইট ফুড ইউনিক’-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৮ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া পুল সংলগ্ন এলাকায় ভোজনরসিকদের জন্য যাত্রা শুরু করলো নতুন ফাস্টফুড ও থাই চাইনিজ রেস্তোরাঁ ‘স্কাই ব্রাইট ফুড ইউনিক’। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন উপলক্ষে এদিন বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ছমিরনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. নাজিমউদ্দীন আলফি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান আকাশ বলেন, “সততাই ব্যবসার মূল পুঁজি। আমি রাসুল (সা.)-এর নির্দেশিত নীতি ও আদর্শ অনুসরণ করে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে ব্যবসা পরিচালনা করতে চাই। আমার লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণে কাজ করা এবং সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করা।”

উদ্বোধন উপলক্ষে ‘স্কাই ব্রাইট ফুড ইউনিক’ গ্রাহকদের জন্য বিশেষ কিছু সাশ্রয়ী অফার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ২৫০ টাকায় জাম্বু কম্বো (মিনি বার্গার, বিগ বার্গার, স্যান্ডউইচ ও চিকেন শর্মা)। এছাড়াও মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে মিনি বার্গার, স্যান্ডউইচ ও পানীয়র বিশেষ প্যাকেজ। দুপুরের বা রাতের খাবারের জন্য মাত্র ১২০ টাকায় রাখা হয়েছে ফ্রাইড রাইস, ভেজিটেবল, মাসালা কারি ও বারবিকিউ চিকেনের প্ল্যাটার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102