মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ 🪪

বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯শে জানুয়ারি ২০২৬) বাদ যোহর শহরের হৃদম প্লাজায় অবস্থিত কমিউনিটি সেন্টারে ‘হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।

অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে জিয়াউর রহমান জিয়া বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর এই অভাব কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান গফুর রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনাসহ দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ব্যবসায়ীরা বিপুল সংখ্যায় অংশ নেন। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102