শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা

২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি জুনে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৪ 🪪

আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে জুন মাসে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এছাড়া, এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীর পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে দুই বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।

২০২৩ সালের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা মে মাসে শেষ হয়। আর এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে।

আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102