বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএইচসিডিএ নারায়ণগঞ্জ জেলা শাখার গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ 🪪

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও ‘গণতন্ত্রের মা’ খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিএ), নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা.ফারুকুল ইসলাম এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি ছিলেন জাতির অন্যতম অভিভাবক।”

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশমাতার আত্মাকে শান্তি দান করেন এবং তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”

বিবৃতিতে বিপিএইচসিডিএ-এর নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে, এই শোকাবহ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গলে সকলের মাঝে সহমর্মিতা ও ঐক্যের শক্তি কামনা করেন তাঁরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102