শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের গভীর শোক ও দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ 🪪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। আজ এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এক শোক বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক আপোষহীন ইতিহাসের নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা এবং চারণকবির মতো দেশজুড়ে গণতন্ত্রের বার্তা পৌঁছে দেয়ার নজির জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নারী শিক্ষা, অর্থনৈতিক সংস্কার এবং দেশের উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তা আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। তাঁর মৃত্যুতে আমরা কেবল একজন প্রিয় নেত্রীকেই হারাইনি, বরং জাতি তাঁর মাথার ওপর থেকে এক নির্ভরতোগ্য অভিভাবকের ছায়া হারাল। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমাদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দেন।”

রেজা রিপন আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগের মহিমা প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে বেঁচে থাকবে এবং তাঁর দেখানো পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রুহের শান্তি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102