শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: দেশবাসীকে দুলাল হোসেনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৭ 🪪

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন ‘দেশনায়ক’ তারেক রহমানের কাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “দীর্ঘ প্রায় দুই যুগের প্রতিক্ষার অবসান ঘটিয়ে বীরের বেশে স্বদেশে ফিরছেন তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং মানুষের হৃত অধিকার ফিরে পাওয়ার এক নতুন সূর্যোদয়। স্বৈরাচারের চোখ রাঙানি উপেক্ষা করে প্রবাসে থেকেও তিনি যেভাবে দেশ ও জাতির পক্ষে অবিচল নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসে বিরল।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের আগমনে বাংলার আকাশ-বাতাস আজ প্রকম্পিত। দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আজ আনন্দের জোয়ার। আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের পথ ধরে দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। তাঁর নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল দেশের যেকোনো ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”

পরিশেষে তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীকে শান্তিশৃংখলা বজায় রেখে এই মাহেন্দ্রক্ষণ উদযাপনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102