বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রতাবর্তনে দেশবাসীকে দিদার খন্দকারের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ 🪪

দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন, ‘দেশনায়ক’ তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান দিদার খন্দকার।

আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় রোটারিয়ান দিদার খন্দকার এই আনন্দঘন মুহূর্তকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় দিদার খন্দকার বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসকের রোষানল, মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের কারণে আমাদের প্রিয় নেতাকে মাতৃভূমি থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু কোনো ষড়যন্ত্রই দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। তার এই প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফিরে আসা নয়, বরং এটি বাংলাদেশের হারানো গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসন ফিরে পাওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা।”

তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান প্রবাসে থেকেও দেশের মানুষের অধিকার আদায়ে যে আপোষহীন সংগ্রাম চালিয়ে গেছেন, তা ইতিহাসে বিরল। আজ তার আগমনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আনন্দের বন্যা বইছে। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর, নিরাপদ এবং বৈষম্যহীন। ১৪নং ওয়ার্ড বিএনপি এবং নারায়ণগঞ্জবাসী তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102