শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিশনপাড়া এলাকায় মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরন ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান -মুহাম্মাদ জামাল হোসাইন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজেদুর রহমান তাঈন নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল  নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আল আরিফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ 🪪

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘দেশনায়ক’ তারেক রহমান। প্রিয় নেতার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।

নেতার আগমনের খবরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। এই আনন্দঘন মুহূর্তকে স্বাগত জানিয়ে আল আরিফ এক শুভেচ্ছা বার্তায় দেশনায়কের প্রতি তার অবিচল আস্থা ও ভালোবাসা প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারী অপশক্তির নানা ষড়যন্ত্র ও চক্রান্তে আমাদের প্রাণপ্রিয় নেতাকে প্রবাসে থাকতে হয়েছে। কিন্তু হাজারো মাইল দূরে থেকেও তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের দিকনির্দেশনা দিয়ে গেছেন। আজ ১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল বিএনপির নেতাকর্মীদের জন্যই নয়, বরং সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত। তাঁর হাত ধরেই আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। আমরা নারায়ণগঞ্জবাসী আমাদের প্রিয় অভিভাবককে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, তারেক রহমানের দেশে ফেরার সংবাদে ১৮নং ওয়ার্ডসহ পুরো নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দেশ ও দশের সেবায় তারা পূর্বের চেয়ে আরও বেশি শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102