শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে: এড. আকতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ 🪪

দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কোটি জনতার হৃদয়ের স্পন্দন ‘দেশনায়ক’ তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন।

আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট খন্দকার মো. আকতার হোসেন বলেন, “দীর্ঘ দেড় যুগ পর প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন কেবল বিএনপির নেতাকর্মীদের জন্যই নয়, বরং সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক বড় বিজয়ের বার্তা। স্বৈরাচারী শক্তির শত ষড়যন্ত্র, মিথ্যা মামলা এবং জুলুম-নির্যাতন যাকে দমাতে পারেনি, সেই আপোষহীন নেতা তারেক রহমান আজ বীরের বেশে মাতৃভূমিতে ফিরে আসছেন।”

তিনি তার বক্তব্যে আরও বলেন, “তারেক রহমান মানেই বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন। তিনি মানেই শোষিত মানুষের কণ্ঠস্বর। গত ১৮ বছর তিনি প্রবাসে থেকেও দলকে সুসংগঠিত করেছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। আজ তাঁর আগমনে বাংলাদেশের আকাশ-বাতাস প্রকম্পিত। আমরা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে এবং একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।”

ফতুল্লা থানা বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন, “প্রিয় নেতার আগমনে ফতুল্লাসহ সারা দেশের নেতাকর্মীদের মাঝে আজ উচ্ছ্বাস আর আনন্দ বিরাজ করছে। আমরা দেশনায়ককে স্বাগত জানাতে প্রস্তুত। তাঁর হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও গণতান্ত্রিক।”


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102