শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের অঙ্গীকার মাওলানা মইনুদ্দিন আহমাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ 🪪
সারা বাংলাদেশে ডিবিসি-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিবিসি ইলেকশন এক্সপ্রেস’-এর মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুল প্রাঙ্গণে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
​সাক্ষাৎকারে মাওলানা মইনুদ্দিন আহমাদ বিগত সময়ের রাজনৈতিক সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, “বিগত দিনে আমরা আমাদের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারিনি, আজ সেই সুযোগ তৈরি হয়েছে।” বক্তব্যের শুরুতেই তিনি মরহুম শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
​নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য নিজের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার বিষয়ে মাওলানা মইনুদ্দিন আহমাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি একটি আধুনিক ব্রিজের। তিনি জানান, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রিজ নির্মাণ করা হবে। তবে তিনি অভিযোগ করেন, পূর্বের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত জায়গায় ব্রিজটি করা হচ্ছে না, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হতে পারে। তিনি সঠিক পরিকল্পনা অনুযায়ী এর বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করতে সর্বাত্মক কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক হয়রানি, হামলা ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করে একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।
​মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার চেষ্টা করছি। যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে এবং উন্নয়ন হবে সুষম।”
​সাক্ষাৎকার চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের এই আয়োজনে এলাকার সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম,   সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,  কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, মাওলানা ওমর ফারুক সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102