মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না: চন্দন শীল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ 🪪
 ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৩টায় নগরীর চাষাঢ়স্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহবায়ক আবদুল কাদির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
উক্ত আলোচনা সভা ও দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, কেন্দ্রীয় কমিটির ট্যাংক লরী শ্রমীক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, শ্রমীক লীগ নেতা মুসলে উদ্দিন জীবন, মোঃ লিটন, আলমঙ্গীর।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন- রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না। তারা অগ্নি সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আমাদের ৪টায় এ-ই অনুষ্ঠান শেষ করার কথা ছিল। কিন্তু দেখলাম বিএনপি’র ছিচকে সন্ত্রাসীরা লাঠি নিয়ে মিছিল করছে। তাই অনুষ্ঠানটি দেরি করে শেষ করতে বলা হয়েছে। যেকোন অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত আছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102