শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের আয়োজনে বিজয় দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪
 ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার আয়োজনে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালী উদযাপিত হয়।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে উদ্ধবগঞ্জ শহীদুল্লাহ প্লাজা মার্কেটের সামনে আলোচনা সভা ও বিজয় রেলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ) আসনের হাতপাখার এমপি প্রার্থী সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসিহ ।
এসময় হাফেজ সাইফুল ইসলামের সঞ্চালনায়, থানা ইসলামী আন্দোলন এর সভাপতি হাজী নুরুল আমিন খানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ইসলামী আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফারুক আহমেদ মুন্সী।
এ সময় বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত ও জীবনের নজরানায় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সকল বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা শেষে বিজয় র্্যলীটি উপজেলা হয়ে মোগরাপাড়া চৌরাস্তায় গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102