শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে বিজয় দিবসে শিবিরের সাইকেল র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ 🪪
নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরে উদ্যোগে এই র‌্যালীর আয়োজন করা হয়। 
র‌্যালীটি শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি হয়ে শহরের হাজীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ  মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, মহানগর সেক্রেটারী অমিত হাসান, অফিস সম্পাদক আমজাদ হেসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল হেলাল, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। বিজয় লাভের মহান উদ্দেশ্য ছিলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সমতা প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় ৫৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়নি। এখনও আমাদের সংগ্রাম করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত হবে। ভিনদেশী কেউ কথা বলতে পারবে না। আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। সকলের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102