মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
“ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে” স্লোগানে নারায়ণগঞ্জে আসক-এর ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু

আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন নাই- আব্দুল কাদির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩১৬ 🪪

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির বলেছেন, মির্জা ফখরুলরা ওই পাকিস্তানিদের সাথে আতাত করে জননেত্রী শেখ হাসিনাকে উৎখ্যাত করতে চায়। বাংলাদেশের জনগন ও শামীম ওসমানের মতো নেতারা শেখ হাসিনার পাশে আছে। আমাদের নেতা শামীম ওসমান বলেছেন, আমরা জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষ করবো না; প্রয়োজনে কাফনের কাপর পরে রাজপথে নামবো।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বুধবার (৩০ই আগস্ট) বিকেল ৩ টায় নগরীর জিয়া হল চত্তরে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।

আব্দুল কাদির বলেন, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন নাই। আমেরিকা ধ্বংস করেছে ইরাককে, আমেরিকা ধ্বংস করেছে সিরিয়াকে, তারা ধ্বংস করে দিয়েছে লিবিয়াকে। এখন বিএনপির বন্ধ হচ্ছে সেই আমেরিকা। তারা ওই টেকনাফ ও বঙ্গোপসাগর চায়। নেত্রী বলেছেন, বাংলাদেশের জনগনের সাথে বেইমানি করে তিনি ক্ষমতায় আসতে চান না।

তিনি আরও বলেন, ওই নুর নাকি কি জানি, গাঁজা খুর; বিকাশ নুর। বিএনপি-জামাত ইসরায়েলের সাথে সম্পর্ক করতে এই নুরকে লাগাইছে। এজেন্ট ব্যবহার করতেছে। তাদের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য। আজ বিএনপি-জামাত ধর্মের কথা বলে আর ইসরায়েলের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, বাংলাদেশ ট্যাংকার লরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102