শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

মহান বিজয় দিবসেে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আল আরিফ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ 🪪

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় আল আরিফ বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তি সংগ্রামের সূচনা হয়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তা বিজয়ে রূপ নেয়। কিন্তু আজ স্বাধীনতার এত বছর পরও আমাদের গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এবারের বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আসুন, এবারের বিজয় দিবসে আমরা শপথ নেই— সকল ভেদাভেদ ভুলে শহীদের রক্তে কেনা এই স্বাধীনতাকে অর্থবহ করতে এবং জনগণের হৃত অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ থাকব।”

পরিশেষে তিনি ১৮নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102