শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীব রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ 

হাজী ব্রাদার সেন্টারে ‘পল বেকার্সের ২য় শাখা শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯০ 🪪

হাজী ব্রাদার্স সেন্টারে পল বেকার্সের দ্বিতীয় শাখার  শুভ উদ্বোধন করা হয়েছে।গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বিকেলে ৪নং শহীদ সোহরাওয়াদী সড়কের হাজী ব্রাদার সেন্টারের নিচ তলায় কেক কেটে ফিতা কেটে পল বেকার্সের ২য় শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

পল বেকার্সের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল নারুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নাসিক নগর পরিকল্পনাবিদ মোঃ মইনুল ইসলাম।নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডঃ হুমায়ুন কবির সরকার,এডঃ শিমুল,মনির হোসেন খান, আব্দুর সবুর খান সেন্টু প্রমুখ।

শুভ উদ্বোধন উপলক্ষে পল বেকার্সের ব্যবস্থাপক পরিচালক বিশ্বজিৎ পাল আশিষএ প্রতিবেদকে জানান আধুনিক ও মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়েই আমরা আমাদের দ্বিতীয় শাখা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। এ উপলক্ষে লটারির মাধ্যমে আকর্ষণীয় উপহারসহ ১৫ দিনের জন্য ১০% ডিসকাউন্ট অফার রয়েছে সকল ক্রেতাদের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রাজনীতিবিদ,ব্যাংকার, সামাজিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ।অত্যন্ত শান্তিপূর্ণভাবে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়েছে বলে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102