বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর সাইবার ইউজার দল নেতা জাহিদ লিপুর উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ 🪪

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় আজ সিদ্ধিরগঞ্জ সাইলো গেইট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) নারায়ণগঞ্জ মহানগর শাখা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক যুগ্ন-আহ্বায়ক মোঃ জাহিদ লিপুর উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত দোয়া ও মিলাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির গণঅভ্যুত্থানঃ২০২ ডকুমেন্টেশন উপ-কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত, নারায়ণগঞ্জ মহানগর সাইবার ইউজার দলের আহ্বায়ক গোলাম মোর্শেদ সজল, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বী আহমেদ, সহ-সভাপতি রনি ইসলাম, নূর-এ-আলম সিদ্দিকী অভি সহ স্থানীয় বিএনপি ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102