বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা: শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন ফতুল্লা বিএনপি নেতা আলহাজ্ব তৈয়বুর রহমান মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে শাহজাহান প্রধানের শুভেচ্ছা

তারা আজ বাংলাদেশের মানুষের সকল অধিকারকে হত্যা করেছে-জয়নাল আবেদীন ফারুক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩২৭ 🪪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, আপনারা নাকি মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের লোক, আপনাদের লজ্জা হওয়া উচিত। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। রাতের ভোটে আপনারা আর ক্ষমতায় আসতে পারবেন না। তাদের সন্ত্রাসী কার্যকলাপ আবার শুরু হয়েছে। গাড়িতে আগুন দিবেন আপনারা, বোমা ফাটাবেন আপনারা, চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালাবেন আপনারা আর নাম দিবেন বিএনপির, এটা চলবে না।

একদফা দাবি বাস্তবায়নে শনিবার (২৬ই আগস্ট) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ গনমিছি অনুষ্ঠিত ।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আমরা ১৪ বছর গুম, খুন, হামলা-মামলা সহ্য করেই এই পর্যন্ত এসেছি। দেশ আজ আওয়ামী লীগের হাতে বন্দি। তারা আজ বাংলাদেশের মানুষের সকল অধিকারকে হত্যা করেছে। তারা যতোই অত্যাচার করুন না কেন, বাংলাদেশের মাটিতে এই আওয়ামী সন্ত্রাসদের এক দিনও ক্ষমতায় রাখতে চাই না। নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিনা মামলায় গ্রেফতার করা শুরু করেছেন। তারেক রহমানের ১দফা দবির প্রতি বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের সমর্থন রয়েছে।
তিনি বলেন, যারা এখন আন্দোলন করছে, তাদের কথা কিন্তু স্মরণ রাখতে হবে। উড়ে এসে জুড়ে বসা যাবে না। এই নারায়ণগঞ্জে আসরের নামাজের আগে বিএনপি ক্ষমতায় আসবে, সে দিন বেশি দুরে নয়। অসুস্থতার নাম দিয়ে বিদেশে বসে যখন পদ আসবে, তখন পদের জন্য আসবেন এটা হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, আমার বাড়ি নোয়াখালি, সেখানে আছে একজন কাউয়া। উনি বলে, বিএনপি পাগল হয়ে গেছে, বিএনপি নাকি শোক র‌্যালি করতেছে। আরে কাউয়া সাহেব, এসব কথায় আর কোন লাভ হবে না, ক্ষমতা আপনাদের ছাড়তেই হবে। যতই লবিস্ট নিয়োগ করেন, যতই বড় বড় কথা বলেন; আপনাদের কথায় আর কাজ হবে না। এই ভোট চোরের অধিনে আর নির্বাচন করবো না। নির্বাচন হবে তত্বাবধায়ক সরকারের অধিনে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102