মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

জনগণের সেবক হয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ 🪪
আমরা ক্ষমতার আসনে নয়, মানুষের হৃদয়ে থাকতে চাই। মানুষের সেবক হয়ে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আপনারা আস্থা রাখুন—সেবা, সততা ও দায়িত্ব নিয়ে সব সময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
তিনি ১ ডিসেম্বর সোমবার বিকালে কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর তাজ উদ্দিন মার্কেট এলাকায় গণসংযোগ কালে  সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্যে কালে এসব কথা বলেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি আরো বলেন নতুন বাংলাদেশে আর কেউ যদি পেশীশক্তি ব্যবহার করে ক্ষমতায় বসতে চায় তা হবে দিবাস্বপ্নের মতো। দেশের মানুষ আজ সচেতন। ভালো মন্দ বুজতে শুরু করেছে। বিজয়ের হাসি জনতার পক্ষেই হবে ইনশাআল্লাহ।
এসময় গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ  জামাল হুসাইনের নেতৃত্বে সহস্রাধিক নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহবুব আলম, থানা সেক্রেটারি হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি এনায়েতুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম ফিরোজপুরি, এডভোকেট মর্তুজা সহ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102