মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সোহরাব ভূইয়ার দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ 🪪

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহরাব ভূইয়া। তিনি মহান আল্লাহর দরবারে নেত্রীর সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন এবং দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সোহরাব ভূইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও সংগ্রামের প্রতীক। তাঁর অসুস্থতায় আমরা এবং সমগ্র জাতি গভীরভাবে উদ্বিগ্ন। মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং সকল জটিলতা কাটিয়ে তিনি যেন আবারও আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসেন।”

তিনি আরও বলেন, “আমি ফতুল্লা দেশের ও দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন।”

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থার সার্বক্ষণিক তদারকি করছেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102