শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

না’গঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ 🪪

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা কুমিল্লা।

মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহকারী পুলিশ সুপার হিসেবে উখিয়া সার্কেলে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‍্যাব এবং পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবেও কর্মরত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি বদ্ধপরিকর বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102