তিনি বলেন যে, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে যে জালিমের পতন হয়েছে, আর কোন স্বৈরাচার বা জালিম যেন জনগণের অধিকার হরণ করতে না পারে সেটাই হচ্ছে আমাদের প্রস্তুতি।
তিনি ২৫ নভেম্বর মঙলবার সন্ধায় নারায়ণগঞ্জ ৪ আসনের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বশীলদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরী কর্মপরিষদের সদস্য মোঃ জাকির হোসেন এর পরিচালনায় কর্মশালায় মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মোঃ আবু সাঈদ মুন্না।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মোঃ ফরিদ উদ্দিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ডাক্তার হোসাইন, মাওলানা মুজিবুর রহমান শেখ, খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ