শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

নারায়ণগঞ্জে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই মহান আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।’

শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, ‘আমি সর্বদা আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন।’

মতবিনিময়কালে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা প্রশাসনের কাছে হত্যা মামলার কার্যক্রম দ্রুত শেষ করা এবং দোষীদের ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। কোনো অপরাধী যেন ছাড় না পায়, সে বিষয়েও তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া শহীদদের কবর সংরক্ষণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদদের স্মরণে একটি ‘স্মৃতিফলক’ স্থাপন করার দাবিও তুলে ধরেন স্বজনরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন ও মো. তরিকুল ইসলাম। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আদিলের বাবা আবুল কালাম, শহীদ আরমানের স্ত্রী সাবিনা ও শহীদ পারভেজের বাবা শহীদুল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম ও মহানগর আহ্বায়ক মাহফুজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102