মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা

অন্যায়ের কাছে মাথা নত করিনি বলেই জেল খেটেছি: নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩২ 🪪

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনের অগ্রভাগে থেকেও অন্যায়ের সঙ্গে আপোষ না করায় কারানির্যাতন ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে কারামুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সমাজে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, সে যে দলেরই পরিচয় বহন করুক না কেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতার কারণে তাকে জেল খাটতে হয়েছে জানিয়ে কাসেমী বলেন, “অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, তাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন সহ্য করতে হয়েছে।”

সভায় অন্যান্য বক্তারা আলেমদের ওপর বিগত সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন, কারাগারে আলেমদের ওপর নির্মমতা চালানো হতো, অথচ অপরাধীরা সেখানে জামাই-আদরে থাকতো।

জামায়াতে ইসলামী ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আলেমদের নেতৃত্বে দেশ পরিচালিত হলে চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে।

উক্ত সভায় মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মনোয়ার হোসাইন, মুফতি নাসির উদ্দিন মনির ও মাওলানা সিদ্দিকুল ইসলামসহ জেলা ও মহানগরের বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102