শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বক্তাবলী’র ৭নং ওয়ার্ডের রাধানগরে জাতির জনকের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাধানগরে জননেতা এ কে এম শামীম ওসমানের পক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বাদ জুমা রাধানগর বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে এই মিলাদ,দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ ও আওয়ামী লীগ নেতা মো.দলোয়ার হোসেন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও প্রয়াত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইঁয়া সহ দেশের মঙ্গল ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত শেষে গণভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খিচুড়ি বিতরণের সূচনা করেন।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ নাজির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকূর রহমান শিশির, গোপালনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ- সভাপতি সাইদ আহমেদ, সাংবাদিক ইকবাল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102