মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে: ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৩ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি শহিদুল ইসলাম টিটু বলেছেন, জনসাধারণের আন্দোলনের তোপের মুখে সৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেও আওয়ামী লীগের দোসররা কিন্তু দেশের মধ্যে গাপটি মেরে রয়েছে। তারা কিন্তু দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। যারা পালিয়ে গেছে তারা আবার দেশে লকডাউন দিয়েছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে করে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামতে না পারে। প্রতিটি পাড়া মহল্লায় আমাদের পাহাড়া দিতে হবে, যেখানে আওয়ামীলীগের দোসরদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে দিবেন। আর আওয়ামী লীগের লোকজন যাতে জনসাধারণের জানমালের ক্ষতি করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। 
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন শাসনগাও এলাকায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ ধানের পক্ষে গণসংযোগ কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে নিবর্বাচনের যে রুপ রেখা দিয়েছেন একটি কুচক্রীমহল নির্বাচন বানচাল করতে নানা ভাবে ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা ঘরে বসে থাকবো না। আজকে যদি বর্তমান সরকার নির্বাচনের করতে না পারেন তাহলে এই দেশের মানুষের ভাগ্য অনেক খারাপের দিকে যাবে। তাই আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে।
শহিদুল ইসলাম টিটু আরো বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, এই দেশের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে নির্বাচিত করলে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, সহসভাপতি আমিনুল হাসান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রধান, বিএনপি নেতা আহম্মেদ হোসেন খোকা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102