বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শ্রমিক নেতা এড. দেলোয়ার হোসেন খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ 🪪

বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সাংসদ এডভোকেট দেলোয়ার হোসেন খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

 শুক্রবার ( ৭ নভেম্বর )  বিকাল ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকায় এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে। প্রয়াত নেতা স্মৃতি সংসদের আয়োজনে এবং জনাব আবু সুফিয়ানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা শিল্পাঞ্চলের বিশিষ্ট শ্রমিক নেতা সর্ব জনাব বাদল প্রধান, হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবির মোল্লা, শাহজাহান প্রধান, মোঃ ইউছুপ, অলোক চৌধুরী, ফরিদা ইয়াসমিন, রেহানা বেগম, শিউলি আক্তার, কবির হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে এডভোকেট দেলোয়ার হোসেন খানের বর্ণাঢ্য শ্রমিক রাজনীতির কর্মময় জীবন এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, দেলোয়ার হোসেন খান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু এবং তাদের অধিকার আদায়ের আপসহীন সৈনিক। তার আদর্শ ও সংগ্রাম আজও শ্রমিক সমাজকে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে মরহুম এডভোকেট দেলোয়ার হোসেন খানের রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102