বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

টিপু – সাখাওয়াতের নেতৃত্বে না’গঞ্জ মহানগর  বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, নজর কাড়লো সুশৃঙ্খল আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ 🪪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আজ এক বিশাল বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে অনুষ্ঠিত এই সুশৃঙ্খল র‍্যালি নগরবাসীর নজর কাড়ে এবং রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে এই বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “দেশে বিএনপির মনোনয়নের তালিকা এখনো চূড়ান্ত নয়। যখন চূড়ান্ত করা হবে, তখন দলের পক্ষ থেকে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব; আমাদের মধ্যে কোনো দ্বিধা-বিভেদ থাকবে না।”

তিনি আরও যোগ করেন, “যারা চূড়ান্ত মনোনয়ন দাবি করছেন, তাদেরকে জানাই—এই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আমরা দল ও ধানের শীষের পক্ষে আছি। আগামী নির্বাচনে আমরা আমাদের বুকে তাজা রক্ত দিয়ে হলেও ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”

র‍্যালি পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান সহ মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই র‍্যালিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সাংগঠনিক শক্তির একটি ইতিবাচক চিত্র উপস্থাপন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102