সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কুতুবপুরে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানা ওলামা দলের মতবিনিময় সভা: জিলানী ফকিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবায় কাজী সাইফ চ্যাম্পিয়ন সুবিধাবঞ্চিত শতাধিক এতিম শিশুর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সহোদরসহ ৩জন শিক্ষার্থীর  মৃত্যু অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ

এই সরকার খালেদা জিয়া কে মুক্তি দেবে না-এ্যাড, সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই দুর্বৃত্তের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। আর তাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করতে হবে। এই সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবে না, তারা বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই বেগম খালেদা জিয়াকে আমাদেরই মুক্ত করে আনতে হবে। আমরা এই সভা থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি।

শনিবার (১৯ই আগস্ট) বিকেল ৩ টায় খানপুর হাসপাতাল সড়কে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্দলিয় সরকারের অধিনে নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করে নারায়নগন্জ মহানগর বিএনপি।

এসময় নারায়নগন্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, মোঃ মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এ্যাড, রফিক আহমেদ, হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ,সদস্য মহিউদ্দিন আহমেদ শিশির, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,সেচ্ছাসেবক দলের নেতা মোঃ দুলাল হোসেন, আব্দুর রশিদ, মহানগর বিএনপির অংঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102