শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি ১৪ দফা দাবিতে ফ্রেশ অ্যাপারেলস শ্রমিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম; নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ বিজয়ীদের জন্য ‘ত্বকী পদক’: শুরু হলো দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

না’গঞ্জে মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে আজ, ২১ অক্টোবর নারায়ণগঞ্জের ২৩ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রনীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

২৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুর রশিদ এর নেতৃত্বে এই লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন বিএনপি নেতা মো. হারুন, মো. সমির, মো. নাসির সরদার, মো. সোহান ভূঁইয়া, মো. রিপন, মো. বাবুল, মো. জাকির হোসেন, মো. শাহাবুদ্দিন এবং ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ।

বিকেল বেলায় ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর বাজার এলাকা জুড়ে অনুষ্ঠিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি যে ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে, তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এ প্রসঙ্গে বলেন, “আমরা জনগণের দল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। বিএনপির ৩১ দফা কর্মসূচি হচ্ছে সেই পরিবর্তনের রূপরেখা, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো উপহার দেবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102