শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

নরসিংপুরে জাতির জনকের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫২২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের নরসিংপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকালে কাশিপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সেলিম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান দুলালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা কয়ে বিশেষ দোয়া মোনাজাত শেষে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং খিচুড়ি বিতরণের সূচনা করেন।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মো.নাছির, মো.রুবেল,মো. জাহাঙ্গীর, মো.সোহানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102