শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

সাংবাদিককে হত্যার হুমকি: ডিসি ও এসপি’র কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২১ 🪪

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘উজ্জীবিত বাংলাদেশ’ পত্রিকার বন্দর প্রতিনিধি এবং বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শামীম ইসলামকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। হুমকিদাতা ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বন্দর উপজেলা প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক ও সম্পাদকবৃন্দ।

স্মারকলিপিতে সাংবাদিক শামীম ইসলামকে হত্যার হুমকিদাতা হিসেবে বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট ‘ব্ল্যাক জনি’, নৌ-ডাকাত শিপন, তুহিন ও সোহেলসহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ইমদাদুল হক মিলন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিলন, সহ-যুগ্ম সম্পাদক মমতাজ, সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, অর্থ সম্পাদক অজিত দাস, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান রিমন, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক হৃদয় বিশ্বাস মিলন, সাংবাদিক টিটু, আবুল বাশার, বাপ্পী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দরা।

সাংবাদিক শামীম ইসলামকে হুমকির ঘটনা স্বাধীন সাংবাদিকতার উপর হামলা বলে উল্লেখ করে উপস্থিত সাংবাদিক নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনা সংবাদকর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তারা সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102