বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

কাশিপুরে ক্রোনি এপারেলস লিমিটেডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ 🪪
নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির।
অভিযানটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুরের হাটখোলা এলাকায় অবস্থিত মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেড-এর বিরুদ্ধে পরিচালিত হয়।
ইতঃপূর্বে বিচ্ছিন্নকৃত ওই গ্রাহক প্রতিষ্ঠানটি পুনরায় অবৈধভাবে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন স্থাপন করে বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করছিল। এ সময় অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে উৎস লাইন হতে কিলিং করা হয়।
অবৈধভাবে গ্যাস ব্যবহার করার অপরাধে অভিযানে উপস্থিত ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স ক্রোনি এপারেলস লি.-কে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এর আগেও তিনবার অবৈধভাবে সার্ভিস লাইন স্থাপন করে গ্যাস ব্যবহার করায় প্রতিবারই সেই সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের কারণে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিল জরিমানা ধার্য ও মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে।
অভিযান চলাকালে সহায়তায় ছিলেন ফতুল্লা ও নারায়ণগঞ্জ গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102