বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস এমপি আল আমিনকে অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লব খাঁন নারায়ণগঞ্জ ইয়াংস্টার ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মনিরুজ্জামান ভূঁইয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের ৩য় দিনের অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে – মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ 🪪
জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর, বুধবার নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহরে মানববন্ধনে এক বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার ।  তিনি আরো বলেন,  আমি সিটি কর্পোরেশনেকে বলতে চাই; কুতুবপুরকে নো মেন্স ল্যান্ডের মতো জায়গায় রাখা যাবে না, কুতুবপুরের জনগণকে নারায়ণগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। 
এসময় তিনি আরও বলেন, গত ২৪ এর জুলাই আন্দোলনে আমরা প্রায় ২ হাজার ছাত্র জনতার জীবন এবং অসংখ্য মানুষের অঙ্গ হানির মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিসহ ৫দফা গণ দাবীতে  চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত  আমাদের সাথে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে যুক্ত হয়েছেন। বাংলাদেশের প্রায় সকল ইসলামী দল ওও দেশপ্রেমিক দল গুলো নির্বাচনের আগে গণ ভোট দেওয়ার জন্য সরকারকে বলছে।
অন্য একটি দল ধানাই পানাই করে বলছে এই আয়োজনে নাকি অনেক খরচ। আমরা বলছি নির্বাচনের ১৫ দিন পূর্বে গণ ভোটের আয়োজন করলে এক খরচে  নির্বাচনও হয়ে যাবে।
 তিনি আরও বলেন, জুলাই সনদ আগে হওয়া দরকার এজন্য যে, আওয়ামী লীগের মতো কোনো দল জোর জবরদখল করে ভোটের ব্যালট বা ভোট বক্স ডাকাতি করে কিনা এর পরীক্ষা হয়ে যাবে। আর আমরা মনে করি জুলাই সনদ সংবিধান ভূক্ত হলে আর সেই ভিত্তিতে নির্বাচন হলে দেশে আর কোন ফ্যাসিজম সৃষ্টি হবেনা । বাংলাদেশের মানুষ এতো পরিমাণ নিষ্পেষিত হয়েছে, নির্যাতীত হয়েছে, সুন্দর সুন্দর কথা বলে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিল,জনগণের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলেছিল, এখন আর সুন্দর সুন্দর কথা কেউ বিশ্বাস করে না।হাসিনার আমলে ১০০℅ উপরে ভোট কাস্ট হয়েছিল,আপনারা কি এটা চান? সুতরাং আমরা পরিস্কার করে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102