মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আলামিন প্রধানের পাশে আবু জাফর আহমেদ বাবুল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ 🪪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক ও ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় ছুটে গেছেন সাবেক ছাত্রদল নেতা জহির আহমেদ সোহেল। শুক্রবার রাতে তিনি ফতুল্লায় চিকিৎসাধীন আলামিন প্রধানকে দেখতে যান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মোঃ আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে তাঁর ছোট ভাই জহির আহমেদ সোহেল সাংবাদিক আলামিন প্রধানের পাশে দাঁড়িয়েছেন। এ সময় সোহেল তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

সাংবাদিকের শয্যার পাশে দাঁড়িয়ে জহির আহমেদ সোহেল বলেন, “একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাঁদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল তিনি সাংবাদিক আলামিন প্রধানের অসুস্থতার কথা শুনে ফলমূল ও কিছু আর্থিক সহযোগিতা দিয়ে আমাকে খোঁজ খবর নিতে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “আবু জাফর আহমেদ বাবুল বলেছেন সাংবাদিক আলামিন প্রধান সুস্থ হওয়ার আগ পর্যন্ত যাবতীয় ঔষধসহ চিকিৎসা খরচ তিনি বহন করবেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102